• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহী কার্গিল ৯৯ ব্যাচের খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৫২ ৪ ৯
আপডেট: শনিবার, ২ মে, ২০২০
ঐতিহ্যবাহী কার্গিল ৯৯ ব্যাচের খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন
ঐতিহ্যবাহী কার্গিল ৯৯ ব্যাচের খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন

ক্ষতিগ্রস্থ নিন্ম মধ্যবিত্তদের মাঝে ত্রান ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেছে সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কার্গিল সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীরা।

আরো পড়ুনঃ  একজন বলল এম পি সাবের( ওবাইদুল হক) বাড়ীর বহুত মানুষ মারা গেছে ।

শনিবার (২ মে) কার্গিল সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন কার্গিল ৯৯ ব্যাচের ছাত্র ও বর্তমান পৌর কমিশনার মাঈন উদ্দিন মহি এবং একই ব্যাচের শিক্ষার্থী মোঃ সাখাওয়াত, মোঃ সোহাগ, জাবেদ ইকবাল সহ আরো অনেকে।

প্রতিজনকে ৫ কেজি চাউল,২ কেজি চনাবুট,১ কেজি চিনি,১ কেজি পিঁয়াজ, ১ লিটার তৈল,১ কেজি চিড়া, ২ কেজি আলু, ৫শ গ্রাম খেঁজুর,৫শ গ্রাম মুড়ি ও ১টি করে লাইফ বয় সাবান প্রদান করা হয়েছে ।

সংকটময় মুহুর্তে অন্যান্যদের মতো কার্গিলের  ৯৯ ব্যাচের ছাত্র/ছাত্রীরা এই মানবিক কাজে অংশ গ্রহন করে সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা মানুষের প্রশংসা কুড়িয়েছে ।


Skip to toolbar