এম নাজিম:
মানুষের মৃত্যু হয় কিন্তু শিক্ষকদের ও কি মৃত্যু হয়? যাকে সমস্ত জীবন শ্রদ্ধা করা যায় তিনি হলেন শিক্ষক।
ব্যক্তির মৃত্যু হতে পারে, কিন্তু শিক্ষক বেঁচে থাকে তাঁর অগণিত ছাত্র-ছাত্রীদের হৃদয়ের মাঝে, কর্মের মাঝে, কৃতিত্বের মাঝে, সফলতার মাঝে!
শিক্ষক মানে কি ? ছাত্র জীবনে অনেকে বুঝতে পারেনা শিক্ষকের গুরুত্ব কিন্তু জীবনযুদ্ধে যখন কর্মজীবনে আমরা প্রবেশ করি তখন বুঝি আমাদের অলক্ষে কোনো শক্তিকে আমাদের মধ্যে সফলভাবে পুড়ে দিয়েছেন শিক্ষকরা। পিছনে ঘুরলে দেখি শিক্ষকের অবদান।
প্রতিটি ছাত্রের কাছে শিক্ষক হলো আয়নার মতো ।জীবনের পথ প্রদর্শক, অন্ধকার পথের আলোকবর্তিকা হলেন শিক্ষক। আর সেই অন্ধকারের আলোকবর্তিকাই ছিলেন ‘গোলাম মোস্তাফা স্যার’ । মানুষ গড়ার কারিগর।
কিছু মৃত্যু মানুষকে বাকরুদ্ধ করে দিতে পারে সহজেই। বলছি গোলাম মোস্তাফা আলম স্যার’ এর কথা ।
আরো পড়ুনঃ কবি আবদুল হাকিম আমাদের সাহিত্য চেতনার বাতিঘর: ভোরের পাখি সাহিত্য মেলা
গোলাম মোস্তাফা স্যার ০৩.০৩.২০১৫ এই দিনে দুনিয়া ছেড়ে চলে যান। আজ সেই ৩ মার্চ, পাঁচটা বছর হয়ে গেল কিন্তু মনে হয় এখন ও আলো হয়ে পাশে আছেন।
এটাই চির সত্য প্রত্যেকে মৃত্যুকে বরণ করে নিতে হবে। তবে কিছু মৃত্যুর মৃত্যু হয় না, শুধু দেহটাই হয়তো আড়াল হয়।গোলাম মোস্তাফা আলম স্যারের মৃত্যুটাও শুধু দেহ থেকে প্রাণ ত্যাগ করেছে। কিন্তু তাঁর কর্ম, তাঁর শিক্ষা, তাঁর আদর্শ দেশে-বিদেশে, সরকারি-বেসরকারি বিভিন্ন পদে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর ছাত্র-ছাত্রীদের কাছে স্মৃতি হয়ে আছে -থাকবেই।
বিনম্র শ্রদ্ধা… ঐতিয্যবাহী দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা স্যার এর প্রতি। স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করুন।