• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়’র প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠান

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৮০২ ৪ ৯
আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২০
দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়
দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়’র প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠান

এম নাজিম:


এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে, চিরচেনা দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে। গৌরব ও ঐতিহ্যকে লালন করে প্রতিষ্ঠানটি পার করেছে তার ৩৩ টি বছর।

খুইয়ে বসা সু-দূর সোনালী অতীত খুঁজতে অমলিন সাক্ষাতের নিমিত্তে আজ যেনো আরেক নব ইতিহাস রচনা করলো দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনরা।

আরো পড়ুনঃ  সন্দ্বীপে প্রথম ব্রুকলি চাষে সফল হয়েছে মুছাপুরের মোবারক হোসেন

দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পর্ণ হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) সকাল ৯ টায় সীতাকুন্ড ইকো পার্কে অনুষ্ঠানটি শুরু হয় সাফায়েত উল্লাহ শিমুলের সঞ্চলমায় ও সাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানটি শুরু হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্কুল প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো: ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন । প্রতিষ্ঠাকালীন শিক্ষক আব্দুলল হান্নান, সহকারী শিক্ষক আব্দুল মতিনসহ অনন্য শিক্ষকগণ।

আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল হান্নান চৌধুরী, প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটি সম্পর্ণ হয়।


Skip to toolbar