• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

প্রকাশ্যে ইসলাম গ্রহণঃ কৃতিত্ব জাহির বনাম অপপ্রচার

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৭২৮ ৪ ৯
আপডেট: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০
এম নাজিম

এম নাজিম


অমুসলিমরা কখন, কোথায় এবং কার হাতে ইসলাম গ্রহণের ঘোষণা দেবে- এটা তাদের একান্তই নিজস্ব ইখতিয়ার। তাদের মধ্যে কেউ হয়তো বড় মাহফিলে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিতে আগ্রহী হতে পারেন, আবার কেউ হয়তো কারো একান্ত পরিবেশে ইসলামের ঘোষণা দিতে আগ্রহী হতে পারেন। এ আগ্রহের তারতম্যের ক্ষেত্রে অনেক সময় পরিবেশ-পরিস্থিতি ও তাদের মানসিক অবস্থা ভূমিকা রেখে থাকে।

তবে কোনো ওয়ায়িজ বা আলিম অথবা তাঁদের ভক্তকুলের জন্য শোভনীয় নয় যে, কারো ইসলাম গ্রহণকে কেন্দ্র করে তাঁরা নিজেদের ব্যক্তিগত ইমেজ প্রতিষ্ঠা বা বৃদ্ধির কোনোরূপ প্রচেষ্টা চালাবে অথবা এর মাধ্যমে নিজেদের কৃতিত্ব জাহির করবে। এরূপ কাজ চরম নিন্দনীয়।

অনুরূপ, কোনো অমুসলিম ব্যক্তির ইসলাম গ্রহণের সত্যতা নিয়ে অপপ্রচার চালানো কিংবা নিছক আন্দাজ-অনুমানের ভিত্তিতে নেতিবাচক কোনো মন্তব্য করা বা তাদের ইসলাম গ্রহণ বা পালনে কষ্ট হয়-এরূপ কোনো কাজ করা খুবই দুঃখজনক ও চরম বিগর্হিত। এরূপ আচরণ প্রকারান্তরে আল্লাহর বান্দাদেরকে ইসলাম গ্রহণে বাধা দান ও তা থেকে দূরে ঠেলে দেয়ার নামান্তর, যা সরাসরি আল্লাহদ্রোহিতার শামিল।

আল্লাহ তাআলা সকলকেই বোঝার তাওফীক দান করুন! আমীন!!


Skip to toolbar