ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। মামলায় নুরসহ মোট ছয় জনকে আসামি করেছেন ওই শিক্ষার্থী।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লালবাগ থানায় এই মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ হোসেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। একই সংগঠনের যুগ্ম-আহ্বায়ক ও ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরের বিরুদ্ধে আনা হয়েছে ধর্ষণের সহায়তাকারীর অভিযোগ। এছাড়া অভিযুক্ত অন্য চারজন হলেন- নাজমুল হাসান, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি।
কে এম আশরাফ হোসেন বলেন, `গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নুরসহ মোট ছয় জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
সুত্রঃ sarabangla.net