বাদল রায় স্বাধীনঃ
যুব রেডক্রিসেন্ট হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ইউনিট এর মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষনার্থী ২০১৯ এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১২ ফেব্রুয়ারী) হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ল্যাফটেনেন্ট কর্ণেল রাকিব উদ্দীন আহমেদ পিএসসি।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ সাইফুল ইসলাম, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রশিক্ষণ বিভাগীয় প্রধান মিজানুর রশীদ রাকিব।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট,হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত প্রভাষক মোঃ শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ল্যাফটেনেন্ট কর্ণেল রাকিব উদ্দীন আহমেদ যুব রেডক্রিসেন্ট কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের অভিজ্ঞতা বা প্রাথমিক চিকিৎসার বিভিন্ন কৌশল তাদের ব্যাক্তিগত জীবনেও কাজে লাগবে বলে মন্তব্য করেন।
সনদ বিতরনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ (স্কুল শাখা) ইউনিট এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মামুনুর রশীদ,যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় উপ-প্রধান খুরশিদ আলম সুমন,খেলাধুলা ও প্রচার প্রকাশনা বিভাগীয় উপ-প্রধান মোঃ মাহামুদুর রহমান প্রমুখ।