• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

কবিতা – হটাও ভীতি !!

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৭৭৮ ৪ ৯
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
মাটির ফুলে রক্ত ঝরে
মাটির ফুলে রক্ত ঝরে

হটাও ভীতি
এম এ রসুল সন্দ্বীপি


দামাল বয়স থমকে গেলে
হয় না স্বপন আঁকা,
কঠিন দ্রোহে অলস ফেলে
ঘুরাও মনের চাকা।

প্রেম পরাগে সবুজ হৃদয়
রাখতে হবে সবল,
ঠিক মননে সোহাগে প্রণয়
জীবন করে সচল।

উড়ার মতো উড়তে হবে
ভীরুতা করে দূর,
হটাও ভীতি যতো তবে
চিনবে অচীন পুর।

অচীন পুরের সোনার খনি
চিহ্নিত করে তোমায়,
চেনা লাগবে নূরের ধ্বনি
আছে কোন সীমায়!

কোন পাথারে মুক্তা মালা
দেখো করে ঝিকমিক!
বয়স তোমার সাতারে ফালা
ঘুরতে হবে দিক্বিদিক।

সন্দ্বীপ জার্নাল/ইএএম


Skip to toolbar