আপসোস
এম এ রসুল সন্দ্বীপি
জোর জুলুমে রাজ্য ভারি; সে খবর কি আছে!
বিবেক করে দেওলিয়া; হিংস্র মননে খুব নাচে।
শত ঠকবাজ মানুষ; একটি ব্যাধির কথা শুনে,
নশ্বর জগতে; বাঁচার নানান পন্থা যাচ্ছো গুনে।
কিন্তু আপসোস! পাঁচ ওয়াক্ত আদায় না করে,
দোয়ার পয়গাম পাঠাও বহুজনা স্ট্যাটাস পরে।
আরো পড়ুনঃ খাদ্য বিভাগের পৌষ মাস: কৃষকের সর্বনাশ
ধিক মূর্খ; তোদের শত ধিক্কার করি জনসম্মুখে,
খোদার হুকুম না মেনে বাঁচতে চাস; পরম সুখে।
কার মরণকাল কোন সুুদূরে; জানেন মহান রবে,
মরার চেয়ে; খোদার আমল অর্জন মুখ্য এ ভবে।
ঈমান আমল পরিপক্ব না করে; চিন্তিত মৃত্যু ভয়ে,
পরকালীন সুখ প্রকৃত সুখ; মগ্নপ্রায় এ ভূবন জয়ে।