অবনী পরে নিজের অস্তিত্ব রেখে
যাওয়ার বাসনা ঠক মানসী!
এ ক্ষনিকের ফুলে ধ্যান মগ্ন থেকে
পূণ্যে পারবে না হতে সাহসী।
ঐ বজ্রপাত ভয় করে চলাটাও ধর্ম
পূণ্যের কাতারে তবে অসীন,
প্রতিনিয়ত করা চায় পরকালীন কর্ম
সন্নিকটে ঐ মৃত্যুর কফিন।
চারদিকে পাপের বজ্রপাত চলে রোজ
চেষ্টা করো পাপহীন থাকতে,
পরকালে চলবে পূণ্য আমলের খোঁজ
পারবে ঐ আমল পূর্ণ রাখতে!
যে হারে তিমির ঘনঘাটা চরিত্রে স্থুল
পূণ্যময়ী থাকাটা খুব কঠিন,
পরতে পরতে নির্লজ্জতা আরো ভুল
ঐ সিংহভাগ হৃদপুর মলিন।
সন্দ্বীপি আমি আকাশ ছুঁব না নেবো মাটির সুঘ্রাণ,
মাটির সখ্যতায় মানুষ হবার প্রচেষ্টা আপ্রাণ।
তোমরা সকলে আকাশ ছুঁইও তাতেই আমার কি!
আমি আমার সবুজ হৃদয়ে আঁকড়ে থাকব ঐ মাটি।
ফুল,ফল,ফষলে ভরা মাটির মায়া শৌখিন,
আমার চেয়ে কেউ অনুভব করোনি কোনদিন।
মাটির বিছানায় সবুজ বৃক্ষের ডালে পাখিদের সুর,
সতেজ সুন্দর হৃদয়টা আমার মাটি থেকে হবে না দূর।
আমি দিগন্ত পানে তাকালেই মাটিরা হাসে,
ঠিক কর্ণগোচর করে হে পথিক থেকো পাশে।
মাটির সবুজ আহ্বান শুনে আমি মাটির প্রিয়তম,
সেও আমায় সবুজ পত্র পল্লব দানে করেছে মনোরম।
জীবন যৌবন মাটির পরে হাসনাহেনা সুখ,
আমার উচ্ছল বয়সের কাণ্ডারি পল্লীর ঐ মুখ।
রঙিন সুরে স্বপ্ন সুধায় ভুলা দায় বাংলা মাটির নাম,
শিশু থেকে এ বয়স অবধি মাটি রেখেছে আমার দাম।