• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

গোপন দুঃখের কথা বললেন “প্রধানমন্ত্রী”

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৮৪ ৪ ৯
আপডেট: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
গোপন দুঃখের কথা অকপটে তুলে ধরলেন

দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেও তাঁরও রয়েছে কিছু  “দুঃখ ও বেদনা”!

অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী সবার সামনে অকপটে তুলে ধরে বলেন, তিনি এখন বইমেলায় ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর স্বাধীনতা হারিয়েছেন। ছাত্রজীবনের সেই সময়গুলোকে  তিনি মিস করেন।

শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী হয়ে সব সময় এটাই দুঃখ লাগে যে এখন আর সেই স্বাধীনতা নেই; আগে যেমন ছাত্রজীবনে এখানে দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা কাটাতাম এবং ঘুরে বেড়াতাম বইমেলায়। পুরো সময়টা পারলে থাকতাম।

প্রধানমন্ত্রী বলেন, একুশের এই বইমেলা- গ্রন্থমেলা বলেন আর বইমেলা বলেন, ‘বইমেলা বলতেই একটু আপন আপন মনে হয় বেশি’। এই বইমেলা বা গ্রন্থমেলা এটা আমাদের প্রাণের মেলা।


Skip to toolbar