• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

সাহিত্যের সখ্যতা: তানজিলা খানম আনিসা

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৪৬ ৪ ৯
আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
তানজিলা / কবিতা

সাহিত্যের সখ্যতা

তানজিলা খানম আনিসা

গল্প প্রেম নাকি ছন্দময় কবিতা
নাকি প্রতিবাদের কন্ঠস্বরে
কোনো জোরালো ভাষনে,

নাকি প্রবন্ধের মাধ্যমে
সত্যমেয় প্রকাশে;কোথায় সখ্যতা তোমার সাহিত্য ?
কখনো চর্যাপদের শিক্ষনিয়তায়
নাকি বাক্য তৈরিতে
নাকি মানুষের মুখে প্রচলিত
কথা চিত্তে,

যেখানে অ-ঁ বর্ণে
নানান শব্দে নাকি বাক্যে।
আমি নিরব তোমার অবস্থানে
কখনো সাধু ভাষার উচ্চারন
আবার দেখি চলিততে কথপোকথন,

কলম চলে বলেই সাহিত্য মার্জিত নয়
আগে মার্জিত হব আমরা
তবে সাহিত্যের মধ্যে থাকবেনা
কোনো দ্বিধা আর কষ্টদায়ক চয়ন,

থাকবেনা কোন অমার্জিত
ব্যবহার বাক্য ব্যবধানে;
ফুটে উঠবে তবেই সার্থকতা
আমরা ফিরে পাবো সাহিত্যের সখ্যতা।


Skip to toolbar