• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

পণ্যে নারী:এম এ রসুল সন্দ্বীপি

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৬৬৪ ৪ ৯
আপডেট: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
ব্যাঙকে মারা হারাম

পণ্যে নারী
এম এ রসুল সন্দ্বীপি

মাসকট,ওমান

নারী মূল্যায়ন অনেক পিছে নয়নে ভাসে রোজ
পরতে পরতে চলতে গিয়ে পেয়ে যাচ্ছি খোঁজ,
নারী মা,জায়া,ভগিনী যদি বলি পুরুষের অবনী
জ্ঞান চক্ষু উম্মোক্ত করো আধৌ নয় ভুল অমনি।

বেহায়া নারীর কথা বাদ কিন্তু যারা সুন্দর গুণে
তাঁদেরকে লম্পট পুরুষ ধর্ষণে রক্ত বহায় খুনে,
যেন কোথাও নেই একেলা চলার ঐ স্বাধীনতা!
শৌখিন নারীর সৌন্দর্য্যে চলে ধর্ষকের প্রখরতা।

সতেজ সবুজ স্বপ্নে হাজার নারী আজ বাঁধাগ্রস্ত
কামুক পুরুষের রোষানলে যত্রতত্র হচ্ছে হ্যানস্ত,
ধর্ষকের দাপটে যেন নারী ভোগ পণ্যে দণ্ডায়মান
ন্যায় বিচার বন্ধ তাই নারীর মিলছে না পরিত্রাণ।

সুন্দর সমাজ গড়তে নারীও রাখে অগ্রাধিকার
কিন্তু আপসোস! সেক্ষেত্রে নারীত্বের অবিচার,
ইতর পুরুষ নারীবাদী হয়ে করে পরকীয়া আজ
সুপুরুষে নারীকে দেয় সম্মান ভেবে মাথার তাজ।


Skip to toolbar