কতকাল নারীরা ভোগ পণ্য
মাসকট,ওমান
হে বিবেক! সমাজ অবক্ষয়ের মাধ্যম এখন,
তুমুল তুঙ্গে পরতে পরতে চলছে নারী ধর্ষণ।
ন্যায় বিচারের দরজা কি সম্প্রতি আছে বন্ধ!
সভ্য মানুষ সব দেখেও ঠিক কেন যেন অন্ধ।
একজন পুরুষ পরিবেশগত আনুকূল্য পায়,
সেক্ষেত্রে নারী ঠুনকো চলা ফেরা হচ্ছে দায়,
বেহায়াপনাদের কথা বাদ কিন্তু যারা পবিত্র,
সে অবলার লম্পট পুরুষ হনন করে চরিত্র।
হে বিবেক! আর কতকাল নারীরা ভোগ পণ্য!
স্কুল,কলেজ,মাদ্রাসাও কি নারী ভোগের জন্য ?
পত্রিকার পাতা উল্টাতে বের হয় নয়নের জল,
অমুক মা-বোনের ইজ্জতভ্রষ্টে অমানুষের দল।
অবলা দেহে হিংস্রদের থাবা শুনবো কতকাল!
কখন,কবে দেখবো ঐ নষ্ট ধর্ষকের বানচাল।
ভোগের বস্তু থেকে নারী মুক্তি এত কি কঠিন!
যে জন্য মা-বোন ধর্ষণে পার পায় ধর্ষক মতিন।