সময়ের টান
তানজিলা খানম আনিসা
ফেরারী সময় গুলো বারবার
কষ্ট দেয় স্মৃতি চারন হয়ে
যেখানে ছিল দ্বিধা অবহেলা,
আর অপমানে গ্রাস করা চিত্র।
একাকী নির্জনে ভাবলে সকলে দেখবে
ভাবনা গুলো অনেক কষ্ট
চিত্তে ভরা নেই শান্ততার
কোনো প্রকার বসবাস।।
কিন্তু সময় ভুলেনা কখন
কিযে হয়েছিল কারো সাথে
কখনো বা কারো চোখের জলে
বুক ভেসেছিল হৃদ স্পর্শ তায়,
হয়তো টাকা বা একটু সার্থকতা বিহীন থাকায় হিংস্রাত্ব মানুষগুলো
হয়তো আচরণ ভুলেছিল দুঃসময়ে;
সময় বুঝে আচরন বদলাবে সুসময়ে
তবে ঐ বিধানদাতা তো লিখেই রেখেছে
সময় নামক দড়ি
যে দড়ির টানে আজকের জমিদারও
কালকের ফকির,আবার
গত কালকের ফকিরও আজকে বাদশা,
তাই বন্ধুরা না বুঝে
করোনা কাউকে অপমান
ঐ সৃষ্টিকর্তার হাতেই আছে
তোমার সময়ের টান।।।।