• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

তানজিলা খানম আনিসার কবিতা: বিধাতার লীলাখেলা

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪২৩ ৪ ৯
আপডেট: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
তানজিলা / কবিতা

বিধাতার লীলাখেলা
তানজিলা খানম আনিসা

আকাশ তো মেঘলা হয়
বৃষ্টি তো সবসময় ঝড়েনা।

ফুলতো ফুটে-
তাতো সবসময় ফুটে থাকেনা
ঝড়ে পড়ে দিন শেষে।

বাতাস তো বয়ে যায়
সব বাতাসে তো সব গাছ পড়েনা ;


সূর্য তো রোজ ভোরে উঠে
দিন শেষে অস্ত যায়।।

সবকিছুতে এত পরিবর্তন
এই মানব জাতি এমন কেন


যাদের মনে নেই নিঃস্বার্থতা,
নারী সম্মানে নেই কোন নম্রতা।


যারা স্বার্থের নেশায় এত উৎকট
যাদের মনে এতো সংঘাত
তাদের কি পরিবর্তন হবেনা ?

ভাবছি আমি-
মিটবে কি রক্ত সম্মানের এই হলিখেলা
নাকি এসব বিধাতার লীলাখেলা।।


Skip to toolbar