মাশরুম সেলেনিউম্ সমৃদ্ধ একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট যা স্বাস্থ্যকর এবং বেশ জনপ্রিয় খাবার। এতে রয়েছে পলিস্যাকারাইড, লো কার্ব।
মাশরুম ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এটি। সাদা, পোর্টোবেলো মাশরুম বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের জন্য বেশি ভালো। তাহলে জেনে নিন ডায়াবেটিস রোগীদের জন্য মাশরুমের স্যুপ তৈরির রেসিপি-
উপকরণ: এক কাপ বাটন মাশরুম, দুধ এক কাপ, গমের আটা ২ টেবিল চামচ, পেঁয়াজ ১ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, পানি ২ কাপ, জলপাইয়ের তেল এক টেবিল চামচ।
প্রনালী: ভালোভাবে ধুয়ে স্লাইস করে কেটে রাখুন মাশরুমগুলো। প্যানে তেল গরম করে পেঁয়াজ এবং মাশরুম দিয়ে সামান্য ভাজুন। পানির সঙ্গে আটা গুলিয়ে দিয়ে দিন। ভালোভাবে ফুটিয়ে নামিয়ে ঠাণ্ডা করুন। এবার দুধের সঙ্গে মিশ্রণটি ভালোভাবে ব্লেন্ড করুন। মিশ্রণটি একই প্যানে ঢেলে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিন। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন মাশরুমের স্যুপ।