• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সুলতান কাবুসের অন্তর্ধান: আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪২৭ ৪ ৯
আপডেট: রবিবার, ১২ জানুয়ারি, ২০২০
ওমানের রাষ্ট্রপ্রধান সুলতান কাবুস

বাংলাদেশের ‘অকৃত্রিম বন্ধু’ ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। রোববার (১২ই জানুয়ারি) এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে সোমবার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে ।

এতে আরো বলা হয়, আজ বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

গেল শুক্রবার ৭৯ বছর বয়সে মারা যান মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ ওমানের রাষ্ট্রপ্রধান কাবুস। তার মৃত্যুতে ওমানে তিন দিনের শোক পালনের মধ্যে বাংলাদেশে শোক পালনের সিদ্ধান্ত আসে।

বাংলাদেশের রাষ্ট্রীয় শোকের দিনে কাবুসের জন্য সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও জানানো হয় তথ্য বিবরণীতে।


Skip to toolbar