• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৩০১ ৪ ৯
আপডেট: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু
সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহাঙ্গীর আলম (৪৮) ও বরকত উল্লাহ (২৩) নামে আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মারা গেলেন পাঁচজন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোরের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
জাহাঙ্গীর পিরোজপুর জেলার কাউখালীর আবেদ আলী হাওলাদারের ছেলে। অপরদিকে বরকতুল্লাহ চট্টগ্রামের পটিয়া থানার মো. আইয়ুব আলীর ছেলে। তারা দুজনেই ওই শিপ ইয়ার্ড এলাকাতেই থাকতেন।


Skip to toolbar