• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ফের বাংলাদেশীদের জন্য ভিসার আবেদন চালু করলো ভারত

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৮২৫ ৪ ৯
আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

ঢাকার ভারতীয় হাইকমিশন,অনলাইন ভিসা আবেদন পরিষেবা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য। তবে পর্যটন ভিসার আবেদন এখনই নেয়া হচ্ছে না ।

শুক্রবার  (০৯ অক্টোবর) হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে অনলাইনে এ আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে  জানানো হয়, বর্তমানে মেডিক্যাল, সাংবাদিক, কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ কর্মকর্তা,ব্যবসা, কর্মসংস্থান, অ্যান্ট্রি, জাতিসংঘ কূটনীতিক আবেদন করা যাবে।

হাই কমিশন আরও জানিয়েছে, ”ভ্রমণসহ অন্যান্য ক্যাটাগরিতে ভিসা আবেদন নেওয়া শিগগির শুরু হবে”।

সন্দ্বীপ জার্নাল/জে এন

 


Skip to toolbar