করোনা এবং গোরখোদকের ঘুম
ফারুকী ওমর
বুকের বাঁ’দিকে ‘করোনা’ নামের যে গোরস্থানটা ঘুমিয়ে গেছে,
সেখানে এখন কুয়াশাচ্ছন্ন শোক,
স্মৃতির গাল বেয়ে পান করা আমি এক ব্যথিত গোরখোদক,
লাশের মিছিলে তীব্র চিৎকার ঢোক গিলে দীর্ঘতর রাত ।
সুতারাং চিরঋণ কাঁধে চেপে বেলা ফুরোবার আগে ঘুমিয়ে যাও,
কারণ পৃথিবীর এখন ‘করোনা’য় আক্রান্ত ।
পিতৃশোক পালনেরও সময় নেই এখন,
অথচ লাশগুলো পুড়িয়ে উড়িয়ে নিচ্ছে মেঘ-হাওয়া,
নিরল কান্না দাপিয়ে বেড়ায় একূল থেকে ও কূলে এপাড় থেকে ওপাড়ে ।
আরো পড়ুনঃ অবিচারের স্বারকলিপি
হে প্রিয়তমা আমার,
লকডাউনে বসে তোমার প্রতীক্ষায় আছি,
রাস্তায় ব্যরিকেড,পুলিশের মহড়া ডিঙিয়ে যেতে পারছিনে ।
হে মৃত্যু, হে দুঃসময়, তুমি প্রেমিকার মতো অতোটা বেহায়া নও ।।
হৃদয়ে যে তিমিরাক্রান্ত অন্ধকার স্নায়ু খুড়ে খুড়ে সমস্ত শহর মৃত্যুচিহ্ন নিয়ে জেনে গেছে বহুকাল আগে,
গোরখোদকেরও একদিন ঘুমিয়ে যেতে হয়।