এম নাজিম:
করোনা প্রতিরোধে নিন্ম আয়ের মানুষের মাঝে ২য় ধাপে সারিকাইত ৪নং ওয়ার্ডে ২১পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আলাউদ্দীন আলা।
বুধবার (০৮ এপ্রিল) ইউএস প্রবাসী সারিকাইত ৯ নং ওয়ার্ডের মুক্তার গো বাড়ীর আলাউদ্দীন আলা’র নিজস্ব অর্থায়নে অসহায় গরীব মানুষের মাঝে চাল,ডাল,তেল,লবন, আলু ও পিয়াজ বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, এলাকায় অসহায় গরীব খেটে খাওয়া মানুষের মাঝে আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু সহায়তা করার চেষ্টা করেছি । এলাকার সকলকে অসহায় মানুষের পাশে যথা সম্ভব সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান করছি পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে তাদেরকে সচেতন করার চেষ্টা করছি।
আরো পড়ুনঃ
উপস্থিত সবার উদ্দেশ্যে আলাউদ্দীন বলেন, আপনারা অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না, সরকার আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে ত্রাণ সামগ্রী রেখেছেন, পাশাপাশি প্রবাসী, বিত্তশালী বিভিন্ন সামাজিক সংগঠন আর্তমানবতার সেবায় এগিয়ে আসছেন; তাই নিজেরা সতর্ক থাকবেন অন্যকেও সতর্ক থাকতে সচেতন করবেন। মনে রাখবেন আমাদের সচেতনাতায় পারে এই দূর্যোগ থেকে মুক্ত রাখতে।
এসময় উপস্থিত ছিলো আলাউদ্দীন আলা’র ছোট ভাই মিজান উদ্দীন ।