কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের আলাউদ্দিন আলা।
মঙ্গলবার(৭ই এপ্রিল) প্রথম ধাপে ইচ্ছেশক্তি স্পোর্টিং ক্লাব এর সার্বিক তত্ত্বাবধায়নে পশ্চিম সারিকাইত সওদাগর হাট ও ছায়েদ সমিল সংলগ্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট লবণ বরাদ্দ ছিলো ।
স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে দূরত্ব রেখে এই ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে আহবান করেন আলাউদ্দিন আলা ।
তিনি বলেন, মানুষ আজ করোনা ভাইরাসের আতঙ্কে রয়েছে । এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তৃণমূলের বিভিন্ন অঙ্গ সংগঠনও মানুষকে সবসময় সহযোগিতা করে যাচ্ছেন।
আরো পড়ুনঃ সরকারী খাদ্য সামগ্রী বিতরন করলেন মেয়র টিটু
তিনি আরও বলেন, আমরা কয়েকটি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করেছি । আরও প্রত্যেকটি ওয়ার্ডে খাদ্য বিতরণ চলমান থাকবে। করোনা পরিস্থিতিতে আমরা মানুষের পাশে আছি। এ সংকটে আমরা সবাইকে একসঙ্গে কাজ করতে চাই । এখন সময় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের এই করুণ পরিস্থিতিতে জন্য কাজ করে যেতে চাই।
ইচ্ছে শক্তি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে সারাদেশ লকডাউন । সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তা অতুলনীয়। এই সংকটময় পরিস্থিতিতে ইচ্ছে শক্তি স্পোটিং ক্লাব বিভিন্ন সামাজিক কার্যক্রমের মতোই মানুষের পাশে দাঁড়িয়েছে। এই সহযোগিতার জন্য আমরা আলাউদ্দিন আলা’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ক্রীড়া সম্পাদক আশিষ দাস বলেন, করোনা কেড়ে নিয়েছে মানুষের সুন্দর জীবনযাপন। সারা দেশে বেকার হয়ে পড়েছে লাখো মানুষ। চারদিকে খাবার সংকটসহ উদ্ভূত পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত। সন্দ্বীপের বিভিন্ন আয়ের উৎস বন্ধ হয়ে পড়েছে। সে সময় মানবিকতার পরিচয় দিয়েছেন আলাউদ্দিন আলা। আমি মানবিক দৃষ্টিকোণ থেকে ধন্যবাদ দিতে চাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এছাড়া ইচ্ছে শক্তি স্পোর্টিং ক্লাব সামাজিক-সাংস্কৃতিক, মানবিক, ক্রীড়া ও মাদকবিরোধী কর্মকাণ্ড অব্যাহত থাকবে।