প্রলয় দাশ:
চট্টগ্রাম সিটি করপোর্রেশন (চসিক) নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়রপ্রার্থী নৌকা প্রতীক রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচারণায় সমন্বয় কমিটি গঠন করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ।
১২মার্চ (বৃহস্পতিবার) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে প্রধান সমন্বয়ক হিসেবে আছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক । এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের কেদ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উপ-প্রচার সম্পাদক এম এ আহাদ চৌধুরী রায়হান, উপ-অর্থ সম্পাদক তড়িৎ চৌধুরী, উপ-ধর্মবিষয়ক সম্পাদক রিন্টু বড়ুয়া, উপ-ছাত্রবৃত্তি সম্পাদক ফৌজিয়া ইসলাম তামান্না ও শাহনেওয়াজ কবির সানি, উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয়বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন বকুল, উপ-আইন সম্পাদক শাহাদুল হাসান আল মুরাদ ও সহ-সম্পাদক দিদারুল আলম ।
আরো পড়ুনঃ
এছাড়াও চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম উত্তরজেলা, দক্ষিণ জেলা ও চুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে কমিটিতে রাখা হয়েছে।
চট্টগ্রাম জেলার প্রত্যেক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়েও নিবার্চনী প্রচরণায় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে ।
ইতিমধ্যে, শুক্রবার(১৩ মার্চ) বিকেল ৩টার দিকে মুরাদপুর, বিবিরহাট, খতিবের হাট, বহদ্দারহাট, মুহাম্মাদপুরে, প্রচারণা শুরু করেছে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ ।

অপরদিকে, চট্টগ্রাম উত্তরজেলার সমন্বয় কমিটি দায়িত্ব প্রাপ্ত চট্টগ্রাম উত্তরজেলার ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে ও অন্যান্য নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র নিবার্চনে নৌকা প্রতীকে প্রচারণা চালিয়ে যাচ্ছে ।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে চসিক নিবার্চনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি । আমরা সবাই নৌকার বিজয় সুনিশ্চিত করতে সরকারের উন্নয়নের বার্তা নগরীর প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিবো । উন্নয়নের মাধ্যমে আমরা ভোটারদের মন জয় করে চট্টগ্রামে নৌকার বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবো বলে আাশা রাখছি।