• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

এম এ রসূল সন্দ্বীপির কবিতা : আপসোস

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৮৩৪ ৪ ৯
আপডেট: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
প্রেমের কবিতা - কেগো সে? এম এ রসুল সন্দ্বীপি পূর্ণিমা রাতে সবুজ বাগিচায় আসি

আপসোস
এম এ রসুল সন্দ্বীপি

জোর জুলুমে রাজ্য ভারি; সে খবর কি আছে!
বিবেক করে দেওলিয়া; হিংস্র মননে খুব নাচে।

শত ঠকবাজ মানুষ; একটি ব্যাধির কথা শুনে,
নশ্বর জগতে; বাঁচার নানান পন্থা যাচ্ছো গুনে।

কিন্তু আপসোস! পাঁচ ওয়াক্ত আদায় না করে,
দোয়ার পয়গাম পাঠাও বহুজনা স্ট্যাটাস পরে।

আরো পড়ুনঃ খাদ্য বিভাগের পৌষ মাস: কৃষকের সর্বনাশ

ধিক মূর্খ; তোদের শত ধিক্কার করি জনসম্মুখে,
খোদার হুকুম না মেনে বাঁচতে চাস; পরম সুখে।

কার মরণকাল কোন সুুদূরে; জানেন মহান রবে,
মরার চেয়ে; খোদার আমল অর্জন মুখ্য এ ভবে।

ঈমান আমল পরিপক্ব না করে; চিন্তিত মৃত্যু ভয়ে,
পরকালীন সুখ প্রকৃত সুখ; মগ্নপ্রায় এ ভূবন জয়ে।


Skip to toolbar