• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ফ্রি চিকিৎসা সেবা দিলো শারদাঞ্জলি ফোরাম

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৭০১ ৪ ৯
আপডেট: শনিবার, ৭ মার্চ, ২০২০
শারদাঞ্জলি ফোরামের ফ্রী মেডিকেল ক্যাম্প
শারদাঞ্জলি ফোরামের ফ্রী মেডিকেল ক্যাম্প

“মঙ্গল আলোয় আলোকিত হউক মানব জীবন “এই শ্লোগান নিয়ে এগিয়ে যাওয়া সংগঠন শারদান্জলি ফোরাম সন্দ্বীপের উদ্যোগে মাঈটভাঙ্গা শশী ধামের মহোৎসব উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছে।

গতকাল (৬ মার্চ) দিনব্যাপী এই ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান করেছেন মেডিকেল অফিসার ডাঃ অপু চক্রবর্তী ও পল্লী চিকিৎসক ডাঃ দুলাল চন্দ্র শীল।

এছাড়াও ঔষধ বিতরনে নিয়োজিত ছিলো শারদান্জলী ফোরাম মাতৃশক্তি ইউনিটের সদস্যবৃন্দ।

আরো পড়ুনঃ   

ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রবি মজুমদার,উদ্বোধক ছিলেন সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ মজুমদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি ইন্দ্রজিত রায়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি সন্জীব দাস সহ-সম্পাদক মিঠু মজুমদার,অর্থ সম্পাদক সবুজ মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিদ্যুৎ দাস,সহ-প্রচার সম্পাদক নয়ন সাহা, উজ্জল মজুমদার, মহিলা সম্পাদিকা পলি নাথ, মাতৃ শক্তি ইউনিটের সদস্য বৃ্ষ্টি দাস, সাথী দাস ও সৌরভ নন্দী।

উল্লেখ্য যে, উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বিনা মুল্যে ব্যবস্থাপত্র, ডায়াবেটিস নির্নয়, প্রেসার মাপা সহ প্রায় শতাধীক রোগী চিকিৎসা সেবা নিয়েছেন।

সংশ্লিষ্টরা বলেন সনাতনী সেতু বন্ধনে কৃষ্টি, সংস্কৃতি, সত্য ও শান্তির অন্বেষনে তারুন্যের এ অভিযাত্রায় শারদান্জলী ফোরাম গত ৫ বছর ধরে ব্লাড ডোনেশন,ফ্রি চিকিৎসা ক্যাম্প,অসুস্থ রোগীদের দেশে ও ভারতে নিয়ে পর্যন্ত চিকিৎসা,মৃত দেহ সৎকারে সহযোগিতা, ত্রান বিতরন, বস্ত্র বিতরন, বই বিতরন,গীতা স্কুলের সুচনা,গরীব মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা সহ নানাবিধ কর্মকান্ড করে ইতিমধ্যে সারা সন্দ্বীপের সুশীল সমাজের কাছে ব্যপক প্রশংসার দাবী রাখছে।


Skip to toolbar