• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

কবিতাঃ ‘হে আমার জন্মভূমি’

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৬৩৯ ৪ ৯
আপডেট: সোমবার, ২ মার্চ, ২০২০
sandwip
prio sandwip

হে আমার জন্মভূমি

এম এ রসুল সন্দ্বীপি

গোল্লাছুটে গোল্লাছুটে শৈশব পাড়ি ধূলোয় ধূলোয়,
ডানপিঠে ডানপিঠে কতই আড়ি তুলোয় তুলোয়।
সুদূরে সুদূরে আনমনে থাকি গোপনে গোপনে,
আদরে আদরে সর্বোত্তম রাখি মননে মননে।
নশ্বর অবণীর সকল রমণীর চেয়েও বড় সুন্দর তুমি,
ওগো তোমায় ভালবাসি মায়ায় হে আমার জন্মভূমি!

আরো পড়ুনঃ প্রেমের কবিতা

যোজনে যোজনে দিয়ে হৃদয় হে শ্রেয়সী হে শ্রেয়সী,
স্বপনে স্বপনে গভীর প্রণয় দিবা-নিশি দিবা-নিশি।
সুন্দরে সুন্দরে ভারি পরিপূর্ণতা সবুজে সবুজে,
নগরে নগরে দুলছে তরুলতা গম্বুজে গম্বুজে।
তুমি হাসনাহেনা সুখ চেতনা সুপ্ত সবুজ হৃদয়ের কুটুম,
ওগো প্রাণের জন্মভূমি বানের যৌবনেও সু্ন্দর কুসুম।

বসন্তে বসন্তে উড়ন্ত প্রজাপতি বেলকনি বেলকনি,
দিগন্তে দিগন্তে প্রণয়ের প্রতিশ্রুতি অমনি অমনি।
বাতাশে বাতাশে স্মরি রোজ বিয়োগে বিয়োগে
প্রবাসে প্রবাসে রাখি খোঁজ সুযোগে সুযোগে।
তুমি লাল সবুজ স্বপ্নজাল শৌখিন হৃদয়ের মণিহার,
ওগো সুন্দরী স্বররূপা মঞ্জুরি সবুজ সঙ্গম কবিতার।


Skip to toolbar