মাস্টার কে এম আজিজ উল্যার কাব্যগ্রন্থ ও প্রবন্ধগ্রন্থ স্বপ্নের সন্দ্বীপ ও হৃদয় জুড়ে সন্দ্বীপের মোড়ক উন্মোচন করা হয়েছে ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী ) চট্টগ্রাম নগরীর স্টুডিও সুপ্রভাত হলে সোনালী মিডিয়া ফোরাম চট্টগ্রামের আয়োজনে বইয়ের মোড়ক উম্মোচিত হয় ।
আরো পড়ুনঃ গুপ্তছড়া -কুমিরাঘাটে আশ্বাস বানী শুধুই খবরের পাতায় সীমাবদ্ধ
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বই পড়া মানুষের মনন বিকাশে ভূমিকা রাখে। যতই বই পড়বে, ততই জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। যে কোন উৎসবে বা আয়োজনে উপহার হিসেবে বই একটি শ্রেষ্ঠ উপহার। বর্তমানে শিশু কিশোর ও যুব সমাজ বই পড়ার অভ্যাস ছেড়ে দিয়ে মাদকা শক্তির মত ফেইসবুকে হয়ে মস্তিষ্ক বিকৃতি ঘটিয়ে সামাজিক অপরাধের দিকে ঝুঁকে পড়ছে। তাদেরকে রক্ষা করতে প্রবীন বয়সে লেখক ও কবি মাস্টার কে এম আজিজ উল্ল্যার দুই দুইটি প্রকাশনা সত্যি প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানের প্রধান আলোচক লেখক ও গবেষক রাজনীতিবিদ ড. মাসুম চৌধুরী বলেন, কবিতা সবাই লেখে কিন্তু সবাই কবি নয়, কেউ কেউ কবি হয়ে আজীবন লেখার জগতে তাদের মর্যাদার স্থান অর্জন করে রাখে। বৃদ্ধ বয়সে কে এম আজিজ উল্ল্যা তাঁর জন্ম ভূমি স্বপ্নের সন্দ্বীপ ও হৃদয় জুড়ে সন্দ্বীপ বই প্রকাশনার মাধ্যমে জন্মভূমির প্রতি যে ভালবাসা ফুটিয়ে তুলেছে তা অসাধারণ।
আরো পড়ুনঃ বঙ্গ বেহায়াঃ সমসাময়িক কবিতা।
সোনালী মিডিয়া ফোরামের প্রতিষ্ঠাতা ও সন্দ্বীপ দর্পণের সম্পাদক শাহাদাৎ হোসেন আশরাফের সভাপতিত্বে ও সোনালী মিডিয়া ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহীন চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত স্বপ্নের সন্দ্বীপ ও হৃদয় জুড়ে সন্দ্বীপ গ্রন্থের মোড়ক উম্মোচন উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাজির হাট কলেজের অধ্যাপক মোঃ মোস্তফা, অধ্যাপক আব্দুর রহিম, প্রফেসর ফছিউল আলম, এড. আকবর মাহমুদ বাবর, লেখক এম রানা সন্দ্বীপ তন্ময়, সাংবাদিক সুমন চক্রবর্ত্তী, কবি বাদল রায় স্বাধীন, বাংলা সাহিত্য চর্চা ও বিকাশ কেন্দ্রের সাধারণ সম্পাদক এম এ হাশেম আকাশ, কবি ও লেখক মান্নান নাবিল, মানবাধিকার কর্মী পাশা সুজন, ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা আবিদুর রহমান মান্না, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক আহমেদ, রোটারিয়ান কোহিনুর আক্তার, লায়ন মোঃ বাদল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সন্দ্বীপ দর্পণের সহ সম্পাদক মোবারক হোসেন ভূইয়া। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন লেখক কে এম আজিজ উল্ল্যা। অনুষ্ঠানের শুরুতে লেখককে উত্তোরীয় পরিয়ে দেন অধ্যাপক ড. মাসুম চৌধুরী।