• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের মাতৃভাষা দিবস উদযাপন

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৮৪৪ ৪ ৯
আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত
জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের অনুষ্ঠান

মোহাম্মদ জাহেদ হোসেন:


সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে ।

একি সঙ্গে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গত বৃহস্পতিবার রাত বারোটা ত্রিশ মিনিটে শারজাহস্থ জেবেল তারিক (প্রকাশ ইউছুপের বাবার হোটেল) রেস্টুরেন্টের কনফারেন্স হলে শতাধিক সন্দ্বীপবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামসেদ উদ্দিন । পবিত্র কোরান থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দীন ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন বেলাল । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ দিলদারুল আলম, সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, আজমান শাখার উপদেষ্টা মোহাম্মদ মন্জুর আলম, দুবাই থেকে আগত ছাত্রনেতা মোহাম্মদ ফরহাদ হোসেন ।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন । তিনি তার বক্তব্যে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন । মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ।

বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ সোহেল চৌধুরী । সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন বেলাল, সহ-সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা সহ ফোরামের নেতৃবৃন্দ । বক্তারা বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, কারারুদ্ধ বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করেন । শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানান ।

আরো পড়ুন: যেভাবে পেলাম ২১ শে ফেব্রুয়ারি

বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, আইনের শাসন নেই, সারাদেশে চলছে হত্যা, খুন, গুম আর লুটপাটের মহোৎসব । বক্তারা বলেন, দেশের মানুষের ভোটাধিকার নেই, প্রহসনের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে । মানুষ নিশ্চিন্তে নিরাপদে ভোট দিতে পারে না ।

প্রধান অতিথি মোহাম্মদ সেলিম উদ্দীন তার বক্তব্যে সংগঠনকে শক্তিশালী করতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করছেন । তিনি বলেন, “দেশের স্বার্থে, দলের স্বার্থে আপনেরা আমাদের পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব, যখন যতটুকু সহযোগিতা দরকার, আমি তার থেকে বেশি সহযোগিতা করতে প্রস্তুত।” তিনি অনুষ্ঠানে আগত সকল অতিথি ও অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।

আজমান, দুবাই সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত সন্দ্বীপবাসীদের উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সহসভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা । তিনি অনুষ্ঠানে উপস্থিত মেহমানদের ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন । সর্বশেষ প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ।


Skip to toolbar