• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বসন্তের কবিতা

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৬৬৮ ৪ ৯
আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০
প্রেমের কবিতা - কেগো সে? এম এ রসুল সন্দ্বীপি পূর্ণিমা রাতে সবুজ বাগিচায় আসি

বসন্তে
এম এ রসুল সন্দ্বীপি

ফুল পাখিদের আড্ডাখানা
লাল সবুজের দেশে,
কিচিরমিচির পাখির ছানা
বসন্তে যায় হেসে।

গাছ গাছালি সবুজ বর্ণ
আলোক ছড়ায় বেশ,
ফুলগুলো সব লাগে স্বর্ণ
সে আমার বাংলাদেশ।

বিল হাওড়ে রোদ্র মিছিলে
দূর দূরান্ত চিকচিক,
বাংলার মত নশ্বর নিখিলে
আছে কি রূপ দিক্বিদিক!

সবুজ ছায়া শীতল পবন
ক্লান্তি করে অবসান,
সাধ মিটাচ্ছে যুগল নয়ন
মহান প্রভুর অবদান।

সুন্দরে সুরভী বাংলার ছবি
বসন্তে স্বররূপা সাজে,
আনন্দ বানে লেখক-কবি
মগ্নপ্রায় রূপায়ন কাজে।


Skip to toolbar