• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

তথ্যমন্ত্রী হাসান মাহমুদ করোনায় আক্রান্ত

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪২৮ ৪ ৯
আপডেট: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
তথ্যমন্ত্রী হাসান মাহমুদ করোনায় আক্রান্ত
তথ্যমন্ত্রী হাসান মাহমুদ করোনায় আক্রান্ত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দিনগত রাতে তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মীর আকরাম উদ্দিন বলেন, ‘শনিবার দুপুরে তার করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।’

আরো পড়ুনঃ অনলাইনে উগ্রবাদী প্রচারণাঃ গ্রেপ্তার ৭

জনসংযোগ কর্মকর্তা আরো বলেন, ‘মন্ত্রী করোনায় আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

জানা গেছে, করোনা উপসর্গ দেখা দেওয়ায় তথ্যমন্ত্রী স্বাস্থ্য অধিদফতরের অধীন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে সাবধানতাবশত তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানেই কোভিড পজিটিভ রিপোর্ট পান তিনি।


Skip to toolbar