• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

করোনা প্রতিরোধে আরো ১৩শ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায়

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৩৯৫ ৪ ৯
আপডেট: রবিবার, ১০ মে, ২০২০
করোনা প্রতিরোধে আরো ১৩শ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায়
করোনা প্রতিরোধে আরো ১৩শ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায়

মহামারী করোনা প্রতিরোধে আরো ১৩শ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার । দ্বিতীয় বারের মতো হাতে নেয়া প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় ।

জানা গেছে, সারা দেশের ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে প্রকল্পটি। বৃহস্পতিবার (৭ মে) ‘কোভিড-১৯  ইমার্জেন্সি রেসপন্ড অ্যান্ড প্যানডেমিক রেসপন্স’ শীর্ষক প্রকল্প প্রস্তাবটি অনুমোদনের প্রধানমন্ত্রীর কাছে পাঠায় পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগ। প্রকল্পটি বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ ব্যবহার করা হবে। ১৩শ কোটি টাকার প্রকল্পটি ইতোমধ্যে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক স্থগিত থাকায় যেকোনো সময় বিশেষ অনুমোদন মিলবে প্রকল্পটিতে— এমনটিই আশা করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুনঃ   উপবৃত্তি পাচ্ছে প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী

এর আগে বিশ্বব্যাংকের অর্থায়নে ১ হাজার ১২৭ কোটি টাকার একটি প্রকল্প গত ১৯ এপ্রিল অনুমোদন দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, করোনার কারণে স্বাস্থ্য খাত বিশেষ গুরুত্ব পাচ্ছে। জরুরি বিবেচনায় স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রকল্পগুলো দ্রুত প্রক্রিয়াকরণ করা হচ্ছে। এর আগে বিশ্বব্যাংকের ঋণে একই ধরনের আরও একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা মোাকাবিলা সংক্রান্ত প্রকল্প প্রস্তাব এলে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছি। বন্ধের মধ্যেও পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলস কাজ করে যাচ্ছেন।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে অনুমোদন পায় করোনা মোকাবিলার প্রথম প্রকল্পটি। ওই প্রকল্পটিও বিশেষ প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক হাজার ১২৭ কোটি টাকার প্রকল্পটিতে খরচ করা হচ্ছে বিশ্বব্যাংকের দেওয়া সহজ শর্তের ৮৫০ কোটি টাকার ঋণের অর্থ।

সূত্র জানায়, অনুমোদনের জন্য পাঠানো নতুন এ প্রকল্পটির  মাধ্যমে দেশের ১৭ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। প্রকল্পের আওতায় পিসিআর মেশিন কেনাসহ পিসিআর ল্যাব স্থাপন, আইসিইউ স্থাপন এবং পিপিই ও মাস্ক কেনা হবে। এছাড়া কমপক্ষে ১৯টি পরীক্ষাগারের সক্ষমতা এবং গুণমানকে কোভিড-১৯ মাইক্রোবায়োালজিকাল ডায়াগনস্টিক সুবিধা দিয়ে উন্নত করা হবে।

সন্দ্বীপ জার্নাল/ইএএম


Skip to toolbar