আকাশসম সুপ্ত হৃদয়ে ঐ চেতনার আগুন,
আদৌ কি জানো হে প্রাণপ্রিয় মাস ফাল্গুণ!
বুঝ হওয়ার পর থেকে তোমারই উপলব্ধি,
কখনো বিয়োগে নেই পুরাচ্ছে বহু শতাব্দী।
স্বর্ণালী ভোরে ঐ পাখির গুঞ্জনে অমৃয় সুখ,
ওরাও বাংলায় কলরব করতে বড় উৎসুক।
হে ভাষার মাস তুমি কি বুঝো এ মননে ঠিকি,
নিত্য শিহরণ জাগায় এক সুখকর জোনাকি!
তোমার আগমনে বাড়ে মনে বিনম্র শ্রদ্ধাবোধ,
যারা কিনা রক্ত দিয়ে গড়ে ভাষার প্রতিরোধ।
ঐ বাংলা মাটির সুঘ্রাণ শুঁকে দাঁড়ানো শিখি,
সবুজ ছায়ায় মৌনতা খুঁজে তাই কাব্য লিখি।
শৈশব-কৈশরে বাংলার কোলে পেয়ে সুপ্ত ঠাঁই,
তাইতো তাঁর বিয়োগে অবুঝ মনে প্রশান্তি নাই।
প্রিয় ফাল্গুণ তুমি আমার সবুজ চোখে স্বপ্ন আঁশ,
পুলক হৃদয়ে রশ্মি ছড়াও রোজ হে ভাষার মাস।