• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

‘ষোড়শীর প্রেমে’ লিখেছেন এম এ রসুল সন্দ্বীপি

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৭৬২ ৪ ৯
আপডেট: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
কতকাল নারীরা ভোগ পণ্য

ষোড়শীর প্রেমে

এম এ রসুল সন্দ্বীপি

       মাসকট,ওমান

 

প্রেমে তোমায় অধৈর্য্য হলে কি চলে হে যুবক!

বেশি না, চেয়েছি একটি মাত্র সোনার নোলক।

সাথে হলে ভালো হয় লাল সবুজ রংয়ের চুঁড়ি,

আরো বেশ হয় যদি দাও একটি রেশমি শাড়ি।

 

জুতা জোড়া খয়েরি হলে জমতো বেশ একদম,

সাথে কানের দুলও দিতে পারো ওগো প্রিয়তম।

চুলের ফিতা লাল সবুজ দেখেই কিনতে পারো,

খোঁপায় একটা গোলাপ কলি ভালো হয় আরো।

 

তোমার পছন্দ মত নিতে পারো আরো যা দেবে,

অবলা ষোড়শী তোমায় ঠকাবে না কাছে নেবে।

সুপ্ত মনোবলে সবুজ প্রেমে এগুবেঁ রেখে সাহস,

তবে স্বার্থক হে যুবক তোমার হৃদয়ের ঐ মানস।


Skip to toolbar