• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

আসবো ফিরে : এম এ রসুল সন্দ্বীপি

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ১৬৯ ৪ ৯
আপডেট: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
কতকাল নারীরা ভোগ পণ্য

আসবো ফিরে

এম এ রসুল সন্দ্বীপি

    মাসকট , ওমান।

 

প্রাণের সখিনী যায় না বলা কখন,কবে!

আবার কিন্তু ভালো থাকলে দেখা হবে,

আসবো ফিরে সবুজ শ্যামল পল্লী কোল

কান পেতে শুনতে কোমল শিশুর বোল।

 

ওগো প্রিয়া শিশির ভেজা দূর্বাঘাসে রোজ

চিঠি লিখেই রাখছি তোমার মনের খোঁজ,

আসবো ফিরে ঐ সোনা ফলের ঘ্রাণ নিতে

দেখতে তোমার লাল সবুজ চুলের ফিতে।

 

প্রিয়া আমার পড়ন্ত বিকেলের খেলার মাঠ

বিয়োগ করছি সে কুয়ার পাড়ে কাব্য পাঠ,

আসবো ফিরে পরাতে তোমায় কদম ফুল

মুক্ত হাওয়ায় দু জনা মনানন্দে খেতে দুল।

 

হৃদয় সখিনী অপেক্ষায় থেকো পথের বাঁকে

ঐ শৈশব-কৈশরের গাঁয় যেখানে ঘুঘু ডাকে,

আসবো ফিরে মাটির সুঘ্রাণ নিতে সেই গ্রাম

কুহু ডাকা সুখের আঁটি সোনার চেয়েও দাম।

 

ওগো প্রেম তোমার টোলপড়া ললাট মায়া

আমায় বাড়ায় মনোবল হৃদয়ের স্বপ্ন ছায়া,

আসবো ফিরে হয়ে তোমার ঐ প্রণয় কুটুম

একটু অপেক্ষা করো হে আমার সুখ কুসুম।


Skip to toolbar