ছুটির দিনে
তোমায় বিনে
নড়িনি এক চুল,
সেই স্মৃতি
প্রেম প্রীতি
মনে কি পড়ে ফুল!
কাছে এসে
মুচকি হেসে
টোল পড়া ললাটে,
মনের বুঝে
কাব্য খুঁজে
হয়ে যেতাম বখাটে।
প্রেম তৃষ্ণায়
স্বপ্ন মৌনতায়
হতো বহু খুনসুটি,
খেলার দলে
মধুর ছলে
দু জন সফল জুঁটি।
স্মৃতিতে আজ
ভেঙ্গে লাজ
সেই কথা ভাসে,
থাকলেও সব
তোমার অনুভব
নেই আজ পাশে !