• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

ইউনাইটেড ক্লাব অব সন্দ্বীপ চিটাগাং এর ১০ম বর্ষপূর্তি উৎযাপন

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৭১ ৪ ৯
আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০

জুয়েল আফসার রায়হান 

নানা আয়োজনে ইউনাইটেড ক্লাব অব সন্দ্বীপ চিটাগাং এর ১০ম বর্ষপূর্তি উৎযাপন করেছে ক্লাবটির সদস্যরা ।

বুধবার (২২ই জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন, বেড়ে উঠার গল্প অনুষ্ঠান,কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সাধারন সম্পাদক একে শিপন এর সঞ্চালনায়, ক্লাব সভাপতি সঞ্জয় রায় সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়নাব বেগম, উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক ছালাউদ্দিন রাজু , সাংবাদিক নরোত্তম বনিক, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাহেদ উল্ল্যাহ, সহ ক্লাবের সদস্যবৃন্দ । বিকেলে সাউথ সন্দ্বীপ হাই স্কুল মাঠে স্লো মোশন বাইক একশন হেলমেট জিতুন নামে একটি ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক বাইক চালানো প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের হেলমেট প্রদান করা হয়।

সন্ধ্যায় আন্ত: ব্যাডমিন্টন টূর্নামেন্ট ,কেক কাটা ও রাতে নৈশভোজ আয়োজন করা হয়।

উল্লেখ্য যে  ২০১০ সালের ২২ জানুয়ারি ইউনাইটেড ক্লাব সন্দ্বীপ চিটাগং প্রতিষ্ঠার পর থেকে সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছর শীতবস্ত্র বিতরণ কর্মসূচি, শিক্ষা উপকরণ বিতরণ , ম্যাথ অলিম্পিয়াড, ঈদ বস্ত্র বিতরণ সহ নানা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে ।


Skip to toolbar