• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

কারচুপির ডিজিটাল মাধ্যম এখন ইভিএম

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৩৮৪ ৪ ৯
আপডেট: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০

ভোট কারচুপির ডিজিটাল মাধ্যম এখন ইভিএম বলেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম-৮ আসনে ইভিএমের মাধ্যমে প্রহসনের  নির্বাচন হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এমনটা  হয়েছে । জনগণের সঙ্গে এমন প্রতারণার কোনো অর্থ নেই ।

শনিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) সংসদীয় আসনে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন ।

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডা. শাহাদাত বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম মেশিনে আমার ভোট দেখানো হয়েছিল ১৭ হাজারের কিছু বেশি। চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীকেও প্রায় একই সংখ্যক ভোট দেখানো হয়েছে। এগুলো আসলে প্রোগ্রামিং করে পূর্বনির্ধারিত ফলাফল। আমরা এ ধরনের তামাশার নির্বাচনের প্রতিবাদ জানাই

তিনি আরো বলেন, নির্বাচনের দিন ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা কেন্দ্র দখল করে রেখেছিল। তাদেরকে আটক না করে নির্বিঘ্নে কারচুপির সুযোগ দেওয়া হয়েছে। এ ধরনের নির্বাচন গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

এসময় নগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Skip to toolbar