“মুজিববর্ষের স্বার্থকতা, মাদকমুক্ত তারুণ্য ” প্রতিপাদ্য সামনে রেখে মাদকবিরোধী শিক্ষার্থী সমাবেশ করে “মাদক মুক্ত তারুণ্য চাই”।
সোমবার(১৩ই জানুয়ারি) মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে ।
তাইমুম হাসান তন্বয়ের সঞ্চালনায় সংগঠনটির প্রধান সমন্বয়কারী শামসুল আজম মুন্না স্বাগত বক্তব্যে বলেন, মুজিববর্ষকে স্বার্থক করতে তরুণ প্রজন্মের মাদকমুক্ত থাকার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সরকার যদি চায়, মাদকমুক্ত তারুণ্য টিম মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রমে সরকারকে সর্বোচ্ছ সহযোগিতা করবে।”
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম। মাদকসেবনের কুফল তুলে ধরে তিনি বলেন ” তরুণরাই বাংলাদেশ, তাই তরুণ প্রজন্ম মাদকমুক্ত থাকলে বাংলাদেশ মাদকমুক্ত থাকবে।” মাদক সংক্রান্ত অভিযোগের জন্য তিনি সন্দ্বীপ থানার একটি বিশেষ ফোন নাম্বারও শিক্ষার্থীদের জানিয়েছেন।
মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন অধ্যাপক জিয়াউর রহমান, জাহিদুর রহমান ও জিসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক নারায়ণ বণিক। তিনি মাদকবিরোধী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সরকারী পৃষ্ঠপোষকতার উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে মাদকমুক্তির শপথবাক্য পাঠ করান সংগঠনটির প্রধান সমন্বয়কারী শামসুল আজম মুন্না।