বাদল রায় স্বাধীন
সারা দেশের মতো সন্দ্বীপেও আজ ১১ জানুয়ারী সকাল ৮ টা থেকে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে স্বাস্থ্য বিভাগের টিকাদান কেন্দ্রসমূহে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে।এ ক্যাম্পেইন চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
সকাল ৮ টায় ১০ শর্য্যা হাসপাতাল কেন্দ্রে গিয়ে দেখা যায় শিশুদের নিয়ে অভিবাবকদের ভীর। ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে অভিবাকদের সচেতনতা ও স্বতঃস্ফুর্ততাও লক্ষ্য করা গেছে।
স্বাস্থ্য সহকারী সুফিয়ান মানিক জানান ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর সুত্রে জানা গেছে এবার সারাদেশে দুই কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তবে কিছু কিছু জায়গায় ১১ জানুয়ারি ক্যাপসুল খাওয়াতে না পারলে তার বদলে ২৫ জানুয়ারি এ কর্মসূচি চালানো হবে বলেও তথ্য পাওয়া গেছে। সে মোতাবেক এ কর্মসূচির আওতায় ১২টি জেলার ৪২টি উপজেলার ২৪০টি ইউপির প্রত্যন্ত অঞ্চলের শিশুদের খুঁজে ক্যাম্পেইনের পরের চার দিন বিশেষ কর্মসূচির মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ক্যাম্পেইনটি সফল করতে মোট দুই লাখ ৮০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।