• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ, কয়েকজন মুসল্লি আহত

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ২৬৩ ৪ ৯
আপডেট: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে। খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ান করার সময় একদল মুসল্লি তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করলে উপস্থিত মুসল্লিরা এর প্রতিবাদ করেন। পরে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান।

আজ (শুক্রবার) দুপুরে মসজিদের গেটের ভেতরে এ সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


Skip to toolbar