• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

ফিরিঙ্গিবাজারে ডিবির হাতে ইয়াবা নিয়ে যুবক ধরা

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৭৬০ ৪ ৯
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২০

নগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গিবাজার এলাকার ব্রিজ ঘাট থেকে সাত হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুর শুক্কুর (২৭) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম।

বিষয়টি নিশ্চিত করেন নগর গোয়েন্দা পুলিশের (বন্দর জোন) এডিসি আবু বক্কর সিদ্দিক।

আবু বক্কর সিদ্দিক বলেন, বাজারজাতের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা নিয়ে এক যুবক অবস্থান করছে এমন খবরে ফিরিঙ্গিবাজার এলাকার ব্রীজ ঘাটে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সাত হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুর শুক্কুরকে আটক করা হয়।

পরবর্তীতে কোতোয়ালি থানায় আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান আবু বক্কর সিদ্দিক।


Skip to toolbar