• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

পৌরসভায় ১ নং বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৭৪৯ ৪ ৯
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
পৌরসভায় ১ নং বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন
পৌরসভায় ১ নং বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

পুলিশী সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে  আজ ২১ সেপ্টেম্বর সন্দ্বীপ পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডে ১ নং বিট এর শুভ উদ্বোধন হয়েছে।এই বিটের নাম সন্দ্বীপ পৌরসভা বিট নং ১।
এখানে বিট অফিসারের দায়িত্বে থাকবেন এসআই মোঃ সিরাজুল ইসলাম,সহকারী বিট অফিসার এএসআই মোঃ মনির হোসেন, সার্বিক তত্বাবধানে থাকবেন সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ বশির আহম্মেদ খান।
সন্দ্বীপ ৩ নং ওয়ার্ডস্থ ব্রাক্ষ্রন সাঁকো সংলগ্ন পৌরসভা স্পোর্টিং ক্লাব কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলিগের সুযোগ্য সভাপতি মোক্তাদের মাওলা সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ বশির আহম্মেদ খাঁন।
পৌর কমিশনার আলাউদ্দীন বাবলুর সঞ্চালনায় এছাড়াও বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে ও এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ বশির আহম্মেদ খান, পৌরসভা আওয়ামীলিগ সভাপতি মোক্তাদের মাওলা সেলিম, এসআই সিরাজুল ইসলাম, মাষ্টার লোকেশ্বর পাল ।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) বশির আহম্মেদ খান বলেন, “বিট পুলিশিং হল আপনাদের সাথে আমাদের ইন্টারেকশন বাড়ানো, ইন্টারেকশনটা এমন হবে যে আপনি তাৎক্ষনিক যেকোনো সমস্যা পুলিশকে ইনফর্ম করবেন, পুলিশই আপনার কাজে লাগবে।  এখানে দুজন অফিসার থাকবে এদের সরকারি নাম্বার থাকবে, পারসোনাল নাম্বার থাকবে সবকিছু আপনাদের দেয়া হবে। ওই নাম্বারে আপনারা যে কোন সময় যে কোন সুবিধা অসুবিধা জানাতে পারবেন ।”
তিনি আরো বলেন, আপনারা যাতে হয়রানি বা পেরেশানি না হয় , আপনাদের সেবা পেতে যাতে সমস্যা না হয় সেজন্যই বিট পুলিশিং ।
অন্যান্য বক্তারা বলেন, “পুলিশ বাহিনীকে আরো বেশি জনমুখী করতে, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সারা দেশে বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে। পুলিশের মহাপরিদর্শক আইজিপি ড.বেনজীর আহমেদের নির্দেশে এ সংক্রান্ত একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। বিট পুলিশিংয়ের মূল কাজ হচ্ছে, পুলিশ কর্মকর্তারাই সেবা নিয়ে যাবেন মানুষের কাছে। তবে মামলাসহ কিছু আইনগত বিষয়ে থানায় আসতে হবে। বর্তমান করোনার পরিস্থিতিতে চরম বিপদে না পড়লে মানুষ থানামুখী হওয়ার সম্ভাবনা কম।”
এ অবস্থায় বিট পুলিশিং চালুর সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গ্রামাঞ্চলে ইউনিয়ন, ওয়ার্ড এবং শহরের মহল্লাগুলোকে বিটে বিভক্ত করে একজন উপ-পুলিশ পরিদর্শককে এর দায়িত্ব দেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত এ পুলিশ কর্মকর্তারাই এলাকার আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে খোঁজ রাখবেন ও প্রাথমিকভাবে ব্যবস্থা নেবেন।
সন্দ্বীপজার্নাল/ইএএম/বিআরএস 


Skip to toolbar