• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

আসিফ মেম্বার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা:১২০ কেজি চাল উদ্ধার

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪২৮ ৪ ৯
আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
আসিফ মেম্বার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা:১২০ কেজি চাল উদ্ধার
আসিফ মেম্বার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা:১২০ কেজি চাল উদ্ধার

সারিকাইত ২ নং ওয়ার্ডের আসিফ মেম্বার ও তার স্ত্রী রাজিয়া সুলতানার বিরুদ্ধে মামলা করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রলাল চাকমা ।

উপজেলা খাদ্য অধিদপ্তর সুত্রে জানা গেছে, সরকার ঘোষিত ১০ টাকা দরে ৩০ কেজি চাল বিতরনে অনিয়ম করছেন তিনি । ৩০ কেজি চালের জন্য ৩০০ টাকা নিয়ে তিনি মানুষকে চাল কম দিয়ে বিদায় করতেন। চাল কেলেঙ্কারীর অভিযোগ প্রমানীত হওয়ায় অবশেষে তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় মামলা করেছে খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা। মামলা নং ৮/১৯।

এ ব্যাপারে সন্দ্বীপ থানার ওসি শেখ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসিফ মেম্বার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে । পাশাপাশি ওনার গুদাম থেকে অতিরিক্ত ১২০ কেজি চাল উদ্ধার করেছেন বলে জানান তিনি ।

উল্লেখ্য যে, গেল ১৪ এপ্রিল সন্দ্বীপ জার্নালে “সন্দ্বীপে ইউপি মেম্বারের চাল কেলেঙ্কারী” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয় , যার ৫ দিনের মাথায় তার বিরুদ্ধে মামলা করলো খাদ্য বিভাগ ।


Skip to toolbar