এম নাজিম:
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা মোতাবেক নিজ ঘরে আটকে পড়া হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাদশা মিঞা সুকানি ফাউন্ডেশন ।
শুক্রবার(১০ই এপ্রিল) মগধরা ইউনিয়নের ৩ থেকে ৯ নং ওয়ার্ডে বাদশা মিয়ার নিজস্ব অর্থায়নে কর্মহীন শ্রমজীবি, খেটে খাওয়া ও হতদরিদ্র মানুষদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসুচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে ।
আরো পড়ুনঃ আলাউদ্দীন আলা`র ২য় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ
এসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি আহবান করেন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাকছুদ আলম ।
তিনি বলেন, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করেছি । আরও প্রত্যেকটি ওয়ার্ডে খাদ্য বিতরণ চলমান থাকবে। করোনা পরিস্থিতিতে বাদশা মিয়া সুকানি ফান্ডেশন মানুষের পাশে আছে, এবং সবসময় থাকবো।
তিনি আরো বলেন, এ সংকটে আমরা সবাইকে একসঙ্গে কাজ করতে চাই । এখন সময় মানুষের পাশে দাঁড়ানো। ত্রান বিতরণে উপস্থিত ছিলেন- মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাকসুদ আলম, মগধরা ৮নং ওয়ার্ডের ইব্রাহীম খলিল দুলাল মেম্বার, হাজী মো: মোজাম্মেল , মেজর সাহাব উদ্দিন ও ছাত্রনেতা আমানত হোসেন জনি।