কবি আবদুল হাকিম আমাদের সাহিত্য চেতনার বাতিঘর। আজ আমরা যারা সন্দ্বীপবাসী লেখালেখি করছি আমরা তাঁর সাহিত্যের উত্তরসূরি।
(রবিবার) ১ মার্চ নগরীর হালিশহর এ ব্লক ন্যাশনাল ফাউন্ডেশন কার্যালয়ে ভোরের পাখি সাহিত্য মেলা’র আয়োজনে কবি আবদুল হাকিম এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে একথা বলেন বক্তারা।
মধ্যেযুগের অন্যতম এই কবি’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন মনি।
আরো পড়ুনঃ অনুভূতি যখন ভারী হয় শব্দ তখন তলিয়ে যায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী। বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপের কবিয়াল ধারার শেষ প্রতিনিধি মাস্টার কে এম আজিজ উল্যা। মুল প্রবন্ধ উপস্থাপন করেন তরুণ লেখক ও গবেষক আলাউদ্দিন আল আজাদ। আলোচক ছিলেন মাসিক সজাগ সন্দ্বীপ পত্রিকার সম্পাদক প্রভাষক ফসিউল আলম ও শিশুসাহিত্যিক সাজিদ মোহন।
আবদুর রহমান ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক কেফায়েতউল্লা কায়সার, সাংবাদিক অপু ইব্রাহীম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল ইবনে মালেক, ভোরের পাখি সাহিত্য মেলার সহ সভাপতি আজগর হোসেন, সন্দ্বীপ ‘ল স্টুডেন্ট ফোরামের সহ সভাপতি বি এম আসলাম হোসাইন, উদীয়মান লেখক আবদুস সামাদ রিফাত প্রমুখ।