• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

এম এ রসুল সন্দ্বীপির: প্রেমের কবিতা

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ২০১ ৪ ৯
আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০
প্রেমের কবিতা - কেগো সে? এম এ রসুল সন্দ্বীপি পূর্ণিমা রাতে সবুজ বাগিচায় আসি

প্রেমের কবিতা – কেগো সে?

এম এ রসুল সন্দ্বীপি

 

পূর্ণিমা রাতে সবুজ বাগিচায় আসি

কেগো সে বাজায় বাঁশি!

যে বাঁশি সুরে বাজে হৃদয়ের ভিতর

সমগ্র মননে ঈদুল ফিতর।

 

হিমেল পবন বাতায়ন ফাঁকে এসে

কেন যায় ছুঁয়ে গা ঘেষে!

প্রণয় সুখে কেন এ হৃদয়ে কলতান

কেগো সে এমন মূল্যবান।

 

সুখের জোছনা উঁকিঝুঁকি বারন্দায়

আর বাঁশির সুর বাগিচায়,

আচানক মনটা মনের থেকে কাছে

বাঁশির সুরে প্রণয় আছে।

 

জানি ইচ্ছে হলেও এ পূর্ণিমা রজনী

বাঁশরী মিলনে ব্যর্থ অমনি,

কিন্তু বাতায়ন ফাঁকে সঁপেছি প্রণয়

দিয়ে তাকে ষোড়শী হৃদয়।


Skip to toolbar