• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

বঙ্গ বেহায়াঃ সমসাময়িক কবিতা।

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৮২৬ ৪ ৯
আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০

বঙ্গ বেহায়া
এম এ রসুল সন্দ্বীপি

শুনছি একি খবরে দেখি
সাংসদ বেহায়ার কর্ম,
হাজার রমণী রোজ অমনি
কুকাজে বিকেছে ধর্ম।
সব গোলাপে মন না সঁপে
গোলাপ চিনো আসল,
বঙ্গ বেহায়া নারী মাফিয়া
সুসমাজে আনে বাদল।
সেই বাদলে পাপ মিছিলে
ঐ দালানবাড়ি ঠাশা,
কেউ বুঝেনি আধৌ খুঁজেনি
নষ্টামো চরিত্রে খাসা।
মুখোশের আড়ে আপন ঘাড়ে
গর্ভজ সকল পাপ,
বুজুক ঠেলা পাপের মেলা
জগতেও কত চাপ!
সাধু সাবধান বুঝো মর্মখান
অন্যায়ে কলম চলবে-
ন্যায়-নীতি ভুলে কত পণা তুলে
বেহায়ার রাজত্ব বলবে!


Skip to toolbar