• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

কৃষক বাবা : এম এ রাসূল সন্দ্বীপি

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৫৯ ৪ ৯
আপডেট: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
কৃষক বাবা

    কৃষক বাবা

এম এ রসুল সন্দ্বীপি 

   মাসকট , ওমান ।

 

কৃষক বাবা সরল মানব

পল্লী মায়ের সুখ,

মননে তাদের ভরপুর আদব

সবুজ প্রিয় মুখ।

 

নিয়ম তান্ত্রিক কৃষক বাবা

ভেঙ্গে সুখের ঘুম,

স্মরণে যায় পশ্চিম ক্বাবা

অতপর কাজের ধুম।

 

মাটির সাথে সখ্যতা গড়ে

ফলায় সোনা ফল,

জীবন যৌবনে যায় লড়ে

জোগাচ্ছে অন্নজল।

 

প্রতিবেশী মহলে বড় মিশুক

মুখে চিলতে হাসি,

প্রকৃত মানুষ মননে উৎসুক

ঐ বাবাদের ভালবাসি।

 

 


Skip to toolbar