সুমধুর ফজরের আযান এলে কানে,
আরামের বিছানা ছেড়ে মসজিদ পানে।
ছুটে চলাটাও ঐ সুন্দর মননের বহিঃপ্রকাশ,
হে বৎস!
নশ্বর জগতে সবাই বিধাতার কৃতদাস।
নামাজ শেষে দু চার পাতা কোরআন,
পড়ো যেন শীতল হয় গোনাহের আত্মাখান।
সময় মত ঐ কাজের গোড়ায় যাও হে বুদ্ধিমান,
অলস জীবন থেকে রাখতে হবে নিজেকে পরিত্রাণ।
জোহর আযান এলে কানে রেখে দাও কর্ম,
মসজিদ পানে ছুটতে হবে মানতে ঐ নিজ ধর্ম।
অতএব কাজের ধ্যানে বুঝো সহকর্মী মহলের মন,
হে বৎস!
তবে তুমি নশ্বর জগতে শৌখিন সুন্দর জন।
আসরের নামাজ কখনো করো না ক্বাযা,
এ নামাজ তোমার মননের আত্মশুদ্ধির রাজা।
মাগরিব কখনো ত্যাগ করো না হোক কাজে ক্ষতি,
এশা না পড়ে ঘুমাবে না বৎস! পেতে ঐ জান্নাতের মতি।