• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

ঢাবি ঘটনার রেশ না কাটতেই ২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৪৩ ৪ ৯
আপডেট: রবিবার, ১২ জানুয়ারি, ২০২০
ছবি: প্রতীকী

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর সাথে ঘটে যাওয়া জঘন্য ঘটনার রেশ না কাটতেই নির্মমতার শিকার হয়েছে নরসিংদীতে ২য় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ অবস্থার অবনতি হওয়ায় ভুক্তভোগী ছাত্রীকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

রোববার রাতে সদর উপজেলা চিনিশপুর ইউনিয়নের রাজাদী গ্রামের কালীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিকার শিশুটি কালীর বাজার এলাকার সান সাইন মডেল স্কুলের শিক্ষার্থী। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটি বিকেলে স্কুল শেষে বাড়ী ফেরার পথে রাজাদী গ্রামের কালীর বাজার এলাকায় শিশুটির গতিরোধ করে পলাশ উপজেলার মাঝেরচর গ্রামের কলা বেপারী আলামিন নামে এক বখাটে। পরে শিশুটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি কলা ক্ষেতে নিয়ে শিশুটির মুখ বেধে ধর্ষণ করে। পরে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। এরই মধ্যে শিশুটির সহপাঠিরা তার বাড়িতে খবর দেয়। এরপর পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে বাড়ীর অদূরে পার্শ্ববর্তী একটি কলা ক্ষেতে থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসক ও পরে অবস্থার অবনতি হলে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ হাসপাতালে এসেছে।

এদিকে ভুক্তভোগী শিশুটির অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে শিশুটিকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন কত্যর্বরত চিকিৎসকরা।

ভুক্তভোগী শিশুর রিকশাচালক বাবা বলেন, অনেক খোঁজাখুঁজি পর বাড়ীর অদূরে একটি কলা ক্ষেতে গোঙানির শব্দ শুনতে পাই। সেখানে গিয়ে দেখি আমার মেয়ে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। আমি ধর্ষকের বিচার চাই।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশের একটি টিম হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে ধর্ষককে গ্রেপ্তারের জন্য ওসি তদন্তের নেতৃত্বে একটি টিম অভিযান শুরু করে দিয়েছে। আশা করছি স্বল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হবে। একই সাথে মামলা দায়েরর প্রস্তুতি নেয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল


Skip to toolbar